সিলেটে “ভ্যাট বুথ” এর উদ্বোধন

সিলেটে প্রথমবারের মত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর উদ্যোগে, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর বোর্ড রুমে “ভ্যাট বুথ” এর উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এসসিসিআই এর বোর্ড রুমে “ভ্যাট বুথ” এর উদ্বোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট , সিলেট এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম; উপ কমিশনার মোঃ সোলাইমান হোসেন; দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি তাহমিন আহমদ সহ অন্যান্য পরিচালকবৃন্দ। ১৩-১৪ সেপ্টেম্বর সকাল ৮.০০টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত নির্ধারিত স্থানে এসব “ভ্যাট বুথ”খোলা থাকবে। জানা যায়, ০৭টি স্থানে “ভ্যাট বুথ”বসানো হয়েছে। যথা: শাহজালাল উপশহরের আবগারী ও ভ্যাট বিভাগ; জেল রোডে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; জিন্দাবাজার আল হামরা শপিং সিটির নীচ তলা; বন্দর বাজার করিমউল্লাহ মার্কেটের নীচ তলা; উপশহরের রোজ ভিউ হোটেল কমপ্লেক্স এর নীচ তলা; বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার নীচ তলা; দক্ষিণ সুরমার বাইপাস রোডের আল নূর কমিউনিটি সেন্টারে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাটে, সিলেট এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে সম্মানিত ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সে চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে উক্ত ভ্যাট বুথে এসে রিটার্ন সাবমিট করেন এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণের আহ্বান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *