বেতাগীতে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়

বেতাগীতে বরগুনার নবাগত পুলিশ সুপার মো: আবদুস ছালাম মতবিনিময় ও থানা পরিদর্শন করেন। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর সারে বারটায় বেতাগী থানায় পৌঁছলে নতুন পুলিশ সুপার আবদুস ছালামকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহআলম হাওলাদার। এসময় বরগুনার পুলিশ সুপার মো: আবদুস ছালাম জনসাধারণের সাথে সুসম্পর্ক, সকল অন্যায়-অনিয়মের উর্ধে থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে থানার সকল পুলিশ অফিসার ও অন্যান্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় কালে বরগুনার পুলিশ সুপার মো: আবদুস ছালাম আরও বলেন, চুির-ডাকাতি, সকল ধরনের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে জিরোটলেয়েন্সনীতি অবলম্বন করে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *