দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব,লালাবাজার ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক, খাজাখালু নিবাসী মোঃ ইসলামুল হক আর নেই। তিনি ১৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খাজাখালুস্হ নিজ বাড়িতে অনুস্টিত হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লালাবাজার ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব মোঃ ইসলামুল হক এর মৃত্যুতে লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, পীর ফয়জুল হক ইকবাল,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
You are Here
- Home
- লালাবাজারের বিশিষ্ট সমাজসেবী ইসলামুল হক এর দাফন সম্পন্ন
