মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে স্টারলাইট একাডেমী ও কলেজের শিক্ষকদের সাথে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মতবিনিময় সভা ২৪ সেপ্টেম্বর শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। স্টারলাইট কলেজের প্রিন্সিপাল নজরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএল এডুকেশন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. নুরুল ইসলাম বাবুল। স্টারলাইট একাডেমির প্রিন্সিপাল আনোয়ার আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার গুণগত মান নিশ্চিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম এর সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
You are Here
- Home
- স্টারলাইট একাডেমী ও কলেজ পরিচালনা কমিটির মতবিনিময় সভা
