হারিস মোহাম্মদ: প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে অনুমতি না লাগলেও নিজের ছবি ব্যবহারের জন্য অনুমতি লাগবে বলে সাংবাদিকদের হুঁশিয়ার করেছেন মৌলভীবাজার পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এসএম ইকবাল। দেশের একটি খ্যাতনামা পত্রিকার জুড়ী প্রতিনিধির সাথে আলাপকালে গতকাল মঙ্গলবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কথা বলেন। ঐ প্রতিনিধি মুজিব বর্ষ উপলক্ষে জুড়ী উপজেলার চা শ্রমিকদের মধ্যে পিডিবি-র পক্ষ থেকে ফ্রি মিটারসহ সংযোগ প্রদানের বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। “মুজিববর্ষের ফ্রি সংযোগের বিষয়ে অন্ধকারে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ” শিরোনামে সংবাদ প্রকাশের পর মৌলভীবাজার পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এসএম ইকবাল ফোন করে ঐ প্রতিনিধিকে অভিযুক্ত করে সংবাদে তার ছবি প্রকাশের কারণ জানতে চান। ঐ প্রতিনিধি তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জানান, তার ছবি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, আমার ছবি ব্যবহারের পূর্বে অবশ্যই আমার অনুমতি নিতে হবে। ঐ পত্রিকার প্রতিনিধি তখন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বলেন, সংবাদের প্রয়োজনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারেও অনুমতি নিতে হয় না, তাহলে আপনার ছবি ব্যবহারে অনুমতি নিতে হবে কেন। আপনি কি প্রধানমন্ত্রীর চেয়ে বড় হয়ে গেলেন। উত্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঐ সংবাদ প্রতিনিধির ওপর উত্তেজিত হয়ে বলেন, “প্রধানমন্ত্রীর বিযয় জানি না, আমার ছবি ব্যবহারে অনুমতি লাগবে” । প্রজাতন্ত্রের কর্মচারীর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ।
You are Here
- Home
- প্রধানমন্ত্রীর বিযয় জানি না, আমার ছবি ব্যবহারে অনুমতি লাগবে-তত্ত্বাবধায়ক প্রকৌশলী
