বিভিন্ন মণ্ডপে এমপি সুলতান মনসুরের অনুদান প্রদান

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় এলাকার বিভিন্ন চা-বাগানের মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এমপি অফিসের আয়োজনে উপজেলার ২৫টি চা-বাগানের পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে উপজেলা প্রশাসনের মাধ্যমে এ অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদের পরিচালনায় অনুদান বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি ছিলেন এমপির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার ওসি মো: আব্দুছ ছালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবি অ্যাড. এটিএম মান্নান, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *