ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম কে অভ্যর্থনা জানিয়েছেন এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ । ৮ অক্টোবর শনিবার বেলা সাড়ে বারোটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে মোঃ মাহাবুবর রহমানকে এসএমপির পক্ষ থেকে এ অভ্যর্থনা জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত)। পরে পুলিশের অফিসার মেসে অ্যাডিশনাল আইজিপিকে সংবর্ধনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা মহোদয়। এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম,ও পুলিশ সুপার সিলেট, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)ইমাম মোহাম্মদ শাদিদ, পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী ।

