বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের পুর্বকালিনগর গ্রামে জুড়ী মোহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার(১৪ অক্টোবর) সকালে এ উপলক্ষে মাদ্রাসার নির্ধারিত স্হানে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ভিত্তি প্রস্তরের শুরুতে দোয়া পরিচালনা করেন উপজেলার সর্বোচ্চ ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান নয়াবাজার আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আলহাজ্ব মোঃ লিয়াকত আলী খান। এ সময় উপস্হিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা,জুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্বা মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ, উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আব্দুস শহীদ,ইসলামিক ফাউন্ডেশন জুড়ী উপজেলা মডেল কেয়ার টেকার ও জালালপুর দাখিল মাদ্রাসার সুপার মাঃ মোঃ তাজ উদ্দিন, জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার( হিফজ) সুপার হাফিজ মোঃ বদরুল ইসলাম,মাদ্রাসার ভূমিদাতা পরিবারের সদস্য বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল মালিক,বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসা কমিটির অর্থ সম্পাদক হাজী সেলিম আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসা কমিটির সদস্য শামীম আহমদ, বিশিষ্ট সমাজসেবক আজমল আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,পঃ বিশ্বনাথপুর জামে মসজিদের খতিব মাওঃ জাহাঙ্গীর আলম সরকার,মনতৈল আল মদিনা হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোঃ ইসমাইল আলী, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মনাফ, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ মকসুদ জুনেদ, মাওঃ ফয়জুর রহমান, বিশিষ্ট মুরব্বি মকদ্দছ আলী,কমিটির সদস্য আব্দুস সহিদ,যুবলীগ নেতা আব্দুল মুমিত রুবেল, খালেদ মাসুম,শাহীন আহমদ প্রমূখ।


