শ্রীমঙ্গলে চা বাগানে আইডিয়ার উদ্যোগে বিশ^ হাত ধোয়া দিবস’ ও স্যানিটেশন মাস উদযাপন

সৈয়দ ছায়েদ আহমেদ: ”হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” ‘‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ^ হাত ধোয়া দিবস। এ উপলক্ষ্যে রবিরার (১৬ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাবিল চা বাগানে পালিত হল বিশ^ হাত ধোয়া দিবসে চা বাগানের মানুষের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনত বৃদ্ধির কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট এফেয়ার্স-আইডিয়া সংস্থা ও ওয়াটার এইড-এর সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলায় উপজেলার ৩টি ইউনিয়নের ৩ টি চা বাগনে (লাখাইছড়া, রাজঘাট ও হুগলীছড়া) ”প্রোমোটিং ওয়াস ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কাস ইন বাংলাদেশ” প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উক্ত প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে পালিত হয়েছে বিশ^ হাত ধোয়া দিবস ২০২২। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জি।রাজঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে ও আইডিয়ার ট্যাকনিক্যাল অফিসার (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিয়া সংস্থার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার। আলোচনায় অংশগ্রহন করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড সদস্য সেলিম আহমেদ, আইডিয়ার এডভোকেসী অফিসার বিশ^জিৎ দেব রায়, সাহেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমঙ্গল ৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জির হাত ধোয়ার মাধ্যমে কর্মসুচীর শুভ সূচনা হয়। আইডিয়া অত্র ইউনিয়নে ওয়াটারএইড ও সীমাভির সহযোগিতায় নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন নিয়ে কাজ করছে। রাজঘাট ইউনিয়নের রাজঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বাগান পঞ্চায়েত, বাগান কর্তৃপক্ষ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে সকল শিক্ষার্থী ও নারী পুরুষ সমন্বয়ে দিবসটি বাংলাদেশের প্রত্যন্ত এই এলাকায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *