ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট জোনের মাসিক কল্যাণ সভা ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১১টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিলেট জোনের পুলিশ সুপার কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিলেট জোনের পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (নি:) প্রশাসন আব্দুল জলিল এর পরিচালনায় সভার শুরুতে পুলিশ সুপার অধঃস্তন পুলিশ সদস্যদের কাছ থেকে সার্বিক বিষয়ে দাবি দাওয়া সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং সমস্যা গুলো তাৎক্ষনিক সমাধানে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং করতে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশ সদস্যদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। ড্রেসরোল অনুযায়ী পোশাক ব্যবহারে নির্দেশনা দেন। সরকারী নিদের্শনা অনুযায়ী অস্ত্রের সঠিক ব্যবহার ও রক্ষনাবেক্ষন করার নির্দেশ প্রদান করেন। শিল্পাঞ্চল এলাকার সকল পর্যায়ের ব্যাক্তিবর্গের সহিত উত্তম ব্যবহারসহ আইন-শৃঙ্খলা ডিউটি জোরদার করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। অফিসার ও ফোর্সদের সকল প্রকার মাদক দ্রব্য থেকে বিরত থাকতে নির্দেশ দেন । সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে কল্যাণ সভার কার্যক্রম সমাপ্ত করেন।

