সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, আজ বিকালের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্নদের ৭০ শতাংশের বিদ্যুতের ব্যবস্থা করা হবে এবং আগামীকাল দুপুরের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *