জাতীয় যুব দিবস পালনে সিলেটে সকল প্রস্তুতি সম্পন্ন

সারা দেশের ন্যায় সিলেটেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হবে কাল(মঙ্গলবার) । জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্দোগে দিবসটি পালনের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সিলেট জেলা পর্যায়ে ‘‘প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২২ কে সফল করার লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ যুব সংগঠকদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময় করে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তর। জেলা প্রশাসন সিলেট ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর যৌথ উদ্যোগে আগামী ১লা নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় যুব সমাবেশ, যুব মেলা, পৌনে এগারটায় সিলেট জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ , প্রশিক্ষন সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন । সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, এসএমপির পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। যুব দিবসের অনুষ্ঠানে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোঃ আলাউদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *