কুলাউড়ায় বাংলাদেশ জাসদ এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উত্তরবাজারস্থ ফুড হাউস রেষ্টুরেন্টের হলরুমে ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় পুনর্মিলনী ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল গফফার কায়ছুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীন রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আ স ম ছালেহ সুহেল। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বাউল স¤্রাট রানু সরকার। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বাংলাদেশ জাসদের যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা, জেলা কমিটির সদস্য প্রবীন জাসদ নেতা শফিক মিয়া, কুলাউড়া পৌর জাসদের সাবেক সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর, জেলা জাসদের জনসংযোগ সম্পাদক আব্দুল হান্নান, সহ সম্পাদক বাউল ক্বারাী বিরহী শহীদ, বাংলাদেশ যুব জোট কুলাউড়া শাখার সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, বিসিএল কুলাউড়া উপজেলা সভাপতি জাকির হোসেন খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য জনাব গিয়াস উদ্দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম রাজনৈতিক দল জাসদের জন্মের প্রেক্ষাপট তুলে ধরে বর্তমান ত্রিধারায় বিভক্ত জাসদের নেতাকর্মীদের হাজার হাজার শহীদের রক্তঋণ শোধ করার লক্ষ্যে কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি বা দালালি না করে জাসদীয় রাজনীতি তথা মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক শোষনহীন, দুর্নীতি ও লুটপাঠমুক্ত একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ জাসদের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান। সভার শুরুতে এই ৫০ বৎসরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত এবং স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যুবরণকারী বাংলাদেশ জাসদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *