মোঃ আব্দুল কালাম: মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি স্বরণে ফ্রিজ এন্ড টিভি নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শ্রক্রবার ৪ নভেম্বর বিকেলে ইলেভেন স্টার ক্লাব কর্মধা এর আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ইসলামগঞ্জ বাজার বনাম পাট্রাই একাদশ এর মধ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৩ নং কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। ইলেভেন স্টার ক্লাব কর্মধার সভাপতি লোকমান আহমদ লুকুর ও ক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,
উপজেলা আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম বদর, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ,কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাপ মিয়া প্রমূখ।

