সিলেট আইডিয়াল কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ০১ নভেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়াস্থ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সিলেট আইডিয়াল কলেজের সিনিয়র প্রভাষক মাওলানা মোঃ শামসুদ্দোহা’র সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ নুরুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি নিউ নেশন’র সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি। বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মাহমুদ বিন আব্দুল্লাহ, জুয়েল আহমদ, আল-আমীন, দেওয়ান আছকির আলী, আবু হানিফ, আখলাকুল আসপিয়া, রোকিয়া বেগম, সৈয়দা মাহফুজা কাওছার। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মিজানুর রহমান ও মারুফা বেগম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আতিকুর রহমান। দোয়া পরিচালনা করেন কলেজের সিনিয়র প্রভাষক মাওলানা মোঃ শামসুদ্দোহা। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *