মোঃ আব্দুল কালাম: কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজে ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিবারের আয়োজনে গত বুধবার ২ নভেম্বর সকাল ১১ ঘটিকায় কলেজের হলরুমে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান এর সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হোসাইন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী,টিলাগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক , উপজেলা আওয়ামীলীগের নেতা ও বিশিষ্ট সমাজসেবক নবাব আলী সাজ্জাদ খাঁন,অবসরপ্রাপ্ত
কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন এর কর্মকর্তা আবদুল মতলিব,কলেজের গভর্নিং বডির সদস্য ওস্তার মিয়া,মোঃ আব্দুল ওয়াদুদ,মানবজমিন পত্রিকার কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল আজিজ, কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মাসুক আহমেদ, ফজলে আলম বকুল, আব্দুর রসিদ বাদশা । এছাড়াও
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ এবং, কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রবিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল জব্বার। শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন মতিউর রহমান।
smart