কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ হারিস মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুঁড়াভুই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই সালাউদ্দীন মিফতা সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাজারের পশ্চিম গুঁড়াভুই গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ হারিস মিয়াকে গ্রেপ্তার করা হয়। ওসি মো: আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

