রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিষ্ট্রিক ৩২৮২ এর এস্যিস্টেন্ড গভর্ণর মনোনিত হয়েছেন। ২৩ ডিসেম্বর শুক্রবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেেল গর্ভণর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান আনুষ্ঠিকভাবে তার নাম ঘোষনা করেন। রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম রোটারি ক্লাব অব সিলেট পাস্ট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের অবসর প্রাপ্ত জেনারেল ম্যানেজার এবং জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও জালালাবাদ অন্ধ কল্যান সমিতি সিলেটের আজীবন সদস্য। মোহাম্মদ রিয়াজুল ইসলাম তার আগামীর সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন।

