সিলেটে দৈনিক ইত্তেফাক এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে সিলেট প্রেসক্লাবের ‘আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে’ এক আলোচনা সভা ও কেককাটা অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার দেশপ্রেম সর্বজন স্বীকৃত। মরহুম মানিক মিয়ার সাংবাদিকতা ও আদর্শ পথিকৃত হয়ে থাকবে। বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক সত্তর বছর পদার্পন করেছে অনেক চাড়াই-উতরাইয়ের পর। তারা বলেন, ইত্তেফাকের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। মানুষ এখন চায় খবরের ভিতরের খবর। দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও কাউন্সিলার কয়েস লোদী, অবসর প্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির জেপি‘র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের প্রচার সম্পাদকসুফি সুহেল আহমদ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, বাংলাদেশ বেতারের সাংবাদিক শফিকুর রহমান চৌধূরী, দৈনিক সংগ্রাম এর সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, দি নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, সাংবাদিক মুহিবুর রহমান প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধূরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,ওয়াকার্স পার্টির জেলা সভাপতি সিকন্দর আলী, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সিলেট শাখার সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজা‘র সভাপতি মঈন উদ্দিন মনজু, ।

