কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখশ, টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিশিষ্ট ফুটবলার মো. আব্দুছ ছালাম ও কাবুল পাল, লীগ পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন প্রমুখ।

উদ্বোধনী খেলায় লায়ন্স অব জয়পাশা বনাম রেলওয়ে ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে। টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটিসূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *