মনু নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার শহরের বাঁশের সাঁকো পারাবারের সময় পা পিছলে মনু নদীতে পড়ে ৯ ঘন্টা পর চন্দন রায় (৫৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনিটি ঘটে। আজ রোববার সকাল ৮ টার দিকে মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান,নিত্যদিনে মতো যাতায়াত করার সময় মৌলভীবাজার শহরে প্রাণকেন্দ পৌর খেয়াঘাটে রাতে বাঁশের সাঁকো পারাপার সময় পা পিছলে পড়ে যান অনেক খোঁজ-খোঁজি পর পাওয়া যায় নি, আজ রোববার সকাল ৯ টার দিকে জাহাজ ঘাটের একটু পিছনে পাওয়া যায়। একটি ব্রীজ জন্য আর কত রুপ দেখতে হবে।

মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মো: মশিউর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *