সিলেট আইডিয়াল মাদরাসায় বই উৎসব, ট্যালেন্ট এ্যাওয়ার্ড ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠান ১লা জানুয়ারি রোববার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ. এইচ. এম সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুবে এলাহি। তিনি তার বক্তৃতায় বলেন,শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাগান। সেই বাগানে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার দায়িত্ব হলো শিক্ষকদের। মৌমাছি যেমন মধু আহরণ করে তেমনি শিক্ষার্থীদের দায়িত্ব হলো জ্ঞানের বাগান থেকে জ্ঞান অর্জন করা। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ, সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। মাদরাসার ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলনা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এফ. কে. এম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লা আল হোসাইন, জুবায়ের রকিব চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ইবনে সিনা হসপিটাল সিলেট’র এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো: ওবায়দুল হক, সবুজবাগ জামে মসজিদের সেক্রেটারী সালেহ আহমদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো: নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল খালেক, মো: ফারুক মিয়, হাফিজ মো: ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, আহমদ মাসুদ, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজি সাদিক ইবনে সালেহ। ইসলামি সংগীত পরিবেশন করেন নুসরাত আলম জেমি। এছাড়াও একই সময়ে সবুজবাগ ক্যাম্পাসে বই উৎসব, ট্যালেন্ট এ্যাওয়ার্ড ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

