কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি: কুলাউড়া পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা স্বরূপ উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকালে পৌরসভা কার্যালয়ে সাড়ে ৪ শত শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, কায়ছার আরিফ, আতাউর রহমান চৌধুরী ছোহেল, সাইফুর রশীদ সুমন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সুলতানা বেগম লাইলী, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছাত্তার চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *