প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। ইউরোপ-আমেরিকার পর এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ মহাবিপর্যয়ে নামিয়ে এনেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬২ হাজার ৯০২ জন এবং মারা গেছে তিন হাজার ২৮৫ জন।
ভা’রতে এখন পর্যন্ত করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মা’রা গেছে দুই লাখ এক হাজার ১৬৫ জন। দেশটিতে করো’নায় আ’ক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৪৮ লাখ সাত হাজার ৭০৪ জন এবং বর্তমানে আ’ক্রান্ত অবস্থায় রয়েছে ২৯ লাখ ৭৯ হাজার ৭৬৮ জন। ভা’রতে করো’নায় আ’ক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মা’রা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করো’নায় আ’ক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
ভা’রতে প্রতিদিনই সংক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। ভা’রতের সর্বত্রই এখন অক্সিজেনের হাহাকার, প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর মৃ’ত্যু হচ্ছে অক্সিজেন না পেয়ে। ম’র্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে। তাতেও কুলিয়ে উঠতে পারছেন না সংশ্লিষ্টরা। খোঁড়া হচ্ছে গণকবর এবং ম’রদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধ’র্ম ভুলে মৃ’তদেহ সৎকারে সহযোগিতা করছে মু’সলিম’রাও।
কয়েকটি রাজ্যের স্বাস্থ্যকর্মীরা বি’ধ্বস্ত হয়ে পড়েছেন। তারা জানিয়েছেন, এর আগে এমন অবস্থা কখনো দেখেননি তারা। ভা’রতে এখন যে হারে আ’ক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যু’ক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। ভা’রতে এমন পরিস্থিতি চলমান থাকলে যু’ক্তরাষ্ট্রও পেছনে পড়ে যাবে। করো’নার প্রকোপ ভ’য়াবহ আকার ধারণ করায় ভা’রতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে ভা’রতে করো’নাভাই’রাস পরিস্থিতি আরও ভ’য়ংকর রূপ নেবে। এসময়ে একদিনে মৃ’ত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। সংক্রমণও হবে রেকর্ড পরিমাণ।
করো’নাভাই’রাসে আ’ক্রান্তদের সংখ্যা ও প্রা’ণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী করো’নায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃ’ত্যু বেশি হয়েছে যু’ক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করো’না সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯১ জন আর ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন মা’রা গেছেন। করো’নায় আ’ক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভা’রত। তবে ভাই’রাসে আ’ক্রান্ত হয়ে মৃ’তের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আ’ক্রান্ত ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মা’রা গেছেন ২ লাখ ১১ হাজার ৬৫ জন।
লাতিন আ’মেরিকার দেশ ব্রাজিল করো’নায় আ’ক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃ’ত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৫৪১ জন এবং মৃ’ত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৩২৪ জনের। দেশে করো’নাভাই’রাসের আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২২৮ জনে। এছাড়াও এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন।
এদিকে আ’ক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যু’ক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করো’নাভাই’রাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
