প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানিয়েছেন জুড়ী উপজেলা চেয়ারম্যান ফারুক

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ীতে দৈনিক প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। শনিবার (১ এপ্রিল)  দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে  কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, রোগীদের মাঝে চেক, শিক্ষার্থীদের মাঝে পিসি বিতরণ ও উপকারভোগীদের মাঝে বিজিডি কার্ড ও  খাদ্য শস্য বিতরণী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রথম আলো পত্রিকা সব সময়  বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু স্বাধীনতা দিবসের দিনে দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে প্রথম আলো।  এ সময় তিনি অবিলম্বে প্রথম আলো পত্রিকা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের  ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সুজাউদৌল্লাহ ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের  সঞ্চালনায়  উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে ‌প্রধান অতিথি ছিলেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *