হারিস মোহাম্মদ: শুক্রবার (৩১ মার্চ) রাতে কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ পারভেজ আহমদ(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে কুলাউড়া থানার এসআই/ সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানাধীন ১০ নং হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকার চেয়ারম্যান বাগানের সামনে থেকে পারভেজকে আটক করে।
এসময় আটককৃত পারভেজকে তল্লাশি করে তার হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত পারভেজ কুলাউড়া থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের ফরমুজ আলীর ছেলে।
মুঠোফোনে কুলাড়া থানার অফিসার ইনচার্জ বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

