শ্রীমঙ্গলে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোনসহ গ্রেফতার-৩

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর এলাকার রেলওয়ে কলোনি থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন  মোঃ মাসুম মিয়া (২২)  আলম তালুকদার(১৭) ও আরমান মিয়া(১৫)।
 ঘটনার দিন গভীর রাত শ্রীমঙ্গল চৌমুহনাস্থ ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ এর স্বত্বাধিকারী  বাবুল আহমেদ
নিজ ব্যবসা প্রতিষ্ঠান ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ হতে পায়ে হেটে নিজ বাড়িতে ফেরার পথে শ্রীমঙ্গল থানার শ্যামলী সাকিনস্থ পৌর শ্মশান ঘাটের সামনের পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ২/৩ জন ছিনকাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগ ধরে টানটানি শুরু করে। তখন বাবুল আহমেদ তাদের বাধা দিলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ইট দিয়ে বাবুল আহমেদ এর মাথার পিছনের দিকে আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর জখম অবস্থায় বাবুল আহমেদ মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারী দল তার কালো রংয়ের ব্যাগে থাকা ব্যবসার নগদ ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা ব্যাগসহ ছিনতাই করে নিয়ে যায়। এছাড়াও ছিনতাইকারীরা বাবুল আহমেদ এর ব্যবহৃত একটি মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম বাবুল আহমেদ থানায়  মামলা দায়ের করলে  এসআই/অলক বিহারী গুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মোঃ মাসুম মিয়া (২২), কিশোর অপরাধী মোঃ আলম তালুকদার(১৭) এবং  আরমান মিয়া (১৫)গনদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত কালো রঙের ব্যাগ, নগদ ১০০০০৳ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
  শ্রীমঙ্গল থালার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বলে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *