ঈদের পরে আন্দোলনের অগ্নিস্পূর্ত দিয়ে আপনাকে ক্ষমতা থেকে তাড়াবো- শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবেদ রাজা 

কুলাউড়া  প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এএনএম আবেদ রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ম্যাচের কাটি দেখছেন, তা দিয়ে আগুন জ্বালালে কি হয়,  তা পুড়ে যায়।  ঈদের পরে আন্দোলনের অগ্নিস্পূর্ত দিয়ে আপনাকে এই ক্ষমতা থেকে তাড়াবো, ক্ষমতার ভূত আপনার কাঁধ থেকে সরিয়ে। আপনাকে কারাগারে নিবো, আপনার বিচার হবে।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের ৫৮২ উপজেলার ন্যায় কুলাউড়ায় বিদ্যুৎ-গ্যাস-নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে কুলাউড়া উপজেলা বিএনপি । কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবেদ রাজা । তিনি আরো বলেন , রমজানের পরে মায়ের (খালেদা জিয়া) মুক্তির জন্য শেখ হাসিনার কাছে আর কোনো প্রার্থনা করা হবে না।  রমজানের পরে মায়ের মুক্তির জন্য কারাগারে থাকলে তা ভেঙে ফেলতাম। এখন কারাগারে নেই ফিরোজা ভবনে আছেন। তাই এর গেইট খুলে দিয়ে খালেদা জিয়াকে আমাদের মধ্যে নিয়ে এসে ইনশাআল্লাহ গন সমাবেশ হবে।  আর আপনি ভেবেছেন আমাদের ভবিষ্যৎ নায়ক তারেক রহমান এক এক করে দেশান্তরি থাকবে। আপনি জানেন না শেখ হাসিনা,  আপনার পিতা কতদিন কারাগারে ছিলেন।  আপনি জানেন না নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাগারে ছিলেন।  কাজেই আপনি আমাদের নেতাকে দণ্ড দিয়েছেন শাস্তি দিয়েছেন ইনশাআল্লাহ ঈদের পরে এমন আন্দোলন হবে তারেক রহমান-কে রিসিভ করার জন্য শুধু এয়ারপোর্ট নয়,  ঢাকা শহরে কোটি কোটি মানুষ একত্রিত হবে।
কুলাউড়া উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় কর্মসূচিতে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ সভাপতি আকদ্দছ আলী মাষ্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ চৌধুরী , বিএনপি নেতা কেরামত আলী , উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সারোয়ার আলম বেলাল, সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক সুরমান আহমদ, উপজেলা তাতীদলের সভাপতি আব্দুল মুনিম ডেনী, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান,যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, পৌর যুবদলের সদস্য সচিব মোছা হমদ  সুয়েট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল মুহিত, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুখ আহমদ,  জেলা মহিলা দলের সহ-সভাপতি সুফিয়া রহমান, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতানা আহমেদ টিপু,পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজিবুল আলম পবলু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার সহ অন্যান্যরা ।
অবস্থান কর্মসূচি শেষে দুইশত পথচারির মাঝে ইফতার বিতরণ ও অভিজাত একটি কমিউনিটি সেন্টারে পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *