জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সবার জন্য স্বাস্থ্য” এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৭ এপ্রিল)  সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‍্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের সভাপতিত্বে এতে  উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: অনন্যা আক্তার ইভা, ডা:  নাহিদ সুলতানা রনি, ডা: সরফ উদ্দিন তফাদার প্রমুখ।
এছাড়াও এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত অন্যান্য মেডিকেল অফিসার, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *