হারিস মোহাম্মদ; মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী কামাল আহমেদকে ইয়াবা ট্যাবলেট সহ আবারও গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল ) জুড়ী থানা এলাকা থেকে ৩৩ পিছ ইয়াবাসহ কামাল আহমেদ (৪৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ওই দিন রাতে জুড়ী থানার এসআই পরিতোষ পাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ জুড়ী থানাধীন ০৫ নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই এলাকা থেকে কামালকে আটক করেন। গোপন সুত্রে পুলিশ জানতে পারে, আটককৃত কামাল আহমেদ জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামে তার নিজ দোকানে ইয়াবা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ কামাল আহমেদের দোকানে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে পুলিশ কামাল আহমেদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৩ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় জুড়ী থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)
১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার কিছু আসামিকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলাজাতে প্রেরণ করা হয়েছে।

