গ্র্যান্ড মাস্টার জিয়া এককভাবে শীর্ষে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাত পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ৩ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

এরা হলেন-আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।

ছয় পয়েন্ট করে নিয়ে ৯ জন খেলোয়াড় মিলিতভাবে সচতুর্থ স্থানে রয়েছেন। এরা হলেন-ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মোঃ মাসুম হোসন, জাবেদ আল আজাদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও রিয়াসাত-ই-নূর। অষ্টম রাউন্ডের খেলা সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেট মাস্টার নাইম হককে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মোঃ সাগরকে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মোঃ আবু হানিফকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন আব্দুল মোমিনকে, জাবেদ আল আজাদ শেখ রাশেদুল হাসানকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, মোঃ মাসুম হোসেন নূরুল ইসলামকে, রিয়াসাত-ই-নূর টুটুল ধরকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা সব্যসাচী মন্ডলকে পরাজিত করেন।

ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে ড্র করেন। নবম রাউন্ডের খেলা মঙ্গলবার দুপুর ২-০০ (দুই) টা হতে এইক স্থানে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *