নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার “বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে মঙ্গলবার (১৮ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিল কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জাহিদ হোসেন জমিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদ আলী, জহির উদ্দিন শামীম, সিরাজুল ইসলাম, আব্দুল হাসিম, এরশাদ আলী, বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি এখলাছ মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, দপ্তর সম্পাদক আমির হোসেন, সদস্য মালি মিয়া, ইমন আহমদ, আল আমিন প্রমুখ।

