কুলাউড়া প্রতিনিধি: সরকারের সামাজিক নিরাপত্তার বেষ্টনির
কর্মসূচীতে পিছিয়ে পড়া প্রতিবন্ধী, মাদকসেবী ও প্রবীন ব্যক্তিদের অন্তরভুক্তকরন বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুর রহমান। কারিতাসের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলার সভাপতিত্বে ও লুতমন এডমন পড়ুনার সঞ্চালনায় উক্ত আলোচনায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মহসিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শফিকুর রহমান, সাংবাদিক সৈয়দ আশফাক
তানভীর, ব্যবসায়ী নজরুল ইসলাম কায়েছ প্রমুখ। উক্ত অনুষ্টানে কারিতাসের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া সরকারি বিভিন্ন সুবিধা বঞ্চিত বিশেষ শ্রেণীর জনগোষ্ঠির মধ্যে শিক্ষা সহায়তা, বৃত্তি ও সহায়ক উপকরণ প্রদান করা হয়।

