জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশের জ্যেষ্ঠ ভ্রাতা সাবেক রেলওয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্মকর্তা মো: মালেক বখশ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। জানা যায়, জয়পাশা বখশ বাড়ি নিবাসী মরহুম খুরশিদ বখশের দ্বিতীয় পুত্র মালেক বখশ দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে নিজবাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরদিন সোমবার দুপুর ২টায় হজরত শাহ কামাল মাজার সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
শোক প্রকাশ: সাবেক রেলওয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্মকর্তা মো: মালেক বখশ এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল ও এ কে এম জাবের, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ আজহার মুনিম শাফিন, সদস্য কাওছার আহমেদ, নির্বাহী সদস্য আব্দুল জলিল, সদস্য সাইফুল ইসলাম সিদ্দিকী, অনুলিপির এডমিন আশিকুল ইসলাম বাবু, চ্যানেল কুলাউড়ার বার্তা সম্পাদক শামছু উদ্দিন বাবু প্রমুখ।
