বাবা-ছেলে ২০৮ বল খেলে করেছেন মাত্র ৪ রান

ক্রিকেটের আধুনিক যুগে ব্যাটিংয়ে নেমে বোলারদের তুলোধুনো করবেন ব্যাটাররা এমন দৃশ্যই এখন দেখতে চান দর্শক-সমর্থকেরা। ব্যাটারদেরও এমনই লক্ষ্যে নিয়ে নামেন। কিন্তু ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের নবম বিভাগের এক ম্যাচ অদ্ভূত এক ব্যাটিং দেখা গেল।মিকলওভার ক্রিকেট ক্লাবের দেওয়া ২৭২ রান তাড়া করতে নেমে অকল্পনীয় এক ইনিংস খেলেছেন ইয়ান বেস্টউইক।

৪৫ ওভার ব্যাটিং করে কোনো রান করেননি তিনি। ১৩৭ বল খেলে ০ রানে অপরাজিত থাকেন ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাবের ওপেনার। বাবা ইয়ানের মতো শম্ভুকগতির এক ইনিংস খেলেছেন টমাস বেস্টউইকও। ৭১ বলে ৪ রান করেন টমাস।
অর্থাৎ, পিতা-পুত্র মিলে ২০৮ বল খেলে করেছেন ৪ রান। সেই চার রান টমাস করেন বাউন্ডারি থেকে।দলীয় ৮ রানে ৩ উইকেট হারানোর পর খোলসবন্দি হন ডার্লি অ্যাবির ব্যাটাররা। তারা পণ করেন রান ছাড়াই ম্যাচ ড্র করে মূল্যবান পয়েন্ট অর্জন করবেন।
৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করে দলটি। কারণ লিগের নিয়মে আছে পরে ব্যাট করা দল চাইলে জয়ের চেষ্টা না করেও ড্র করে পয়েন্ট পেতে পারবে। আর লক্ষ্য তাড়া করতে নেমে সেটাই করেছেন ইয়ান-টমাসরা। ৩৪ ওভার মেডেন নিয়েছেন প্রতিপক্ষ মিকলওভার।
ডার্লি অ্যাবির উল্টো দৃশ্য দেখা গেছে মিকলওভারের ব্যাটিং ইনিংসে।

ডার্বিশায়ারের লিগে ম্যাচ হয় সর্বোচ্চ ৮০ ওভারের। প্রথম ব্যাট করা দল সর্বোচ্চ ৪০ ওভার ব্যাট করতে পারবে। চাইলে তার থেকে কম ওভার ব্যাট করেও ইনিংস ঘোষণা করতে পারবে। প্রথম দল খেলার পর মোট ওভারের যত বাকি থাকবে তা খেলতে পারবে লক্ষ্য তাড়া করা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *