বীরের বেশে মিরাজুলদের ফেরা

অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বীরের বেশে ফিরেছে দেশে। ট্রফি হাতে বিমানবন্দরে পা রাখা খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে বের হওয়ার পথে আরেক দফা অভিনন্দনে সিক্ত হয়েছেন তারা ফুটবলপ্রেমীদের কাছ থেকে।

গত পরশু কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল মারুফুল হকের দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও আসরের আরো তিনটি ট্রফি এসেছে বাংলাদেশে। মিরাজুল ইসলাম আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

গোলরক্ষক মোহাম্মদ আসিফ সেমিফাইনালে বদলি নেমে ভারতের বিপক্ষে টাইব্রেকার জয়ের নায়ক হয়েছেন।
ফাইনালে পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়ে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *