সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতালে যান।

এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন ও সাংবাদিক নেতা শহিদুল ইসলাম।

এছাড়াও জামায়াতে আমির রুহুল আমীন গাজীর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করেন। সেইসঙ্গে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *