বিপিএলে শাকিব খানের টিম ‘ঢাকা ক্যাপিটালস’

খবরটা আগেই জানা গিয়েছিল। আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ)-এর জন্য দল কিনছেন জনপ্রিয় তারকা শাকিব খান। তবে ‍চুড়ান্ত ছিল না নাম। এবার নাম ঘোষনা করলেন এই তারকা।

জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’। দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করার পর বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।

এ সময় শাকিব খান বলেন, ‘‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন।
যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’’।

তিনি আরও বলেন, ‘আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্খিত সাফল্য।’

আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।
এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ফলে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’ বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *