সিলেট নগরীতে  ডেঙ্গু রোধে সিসিকের অভিযান   মিলেছে এডিস মশা লার্ভার সন্ধান  

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : সিলেট নগরীতে ডেঙ্গু রোগে   মাঠে নেমেছে  সিলেট সিটি কর্পোরেশন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  বুধবার দুপুর দুইটায়  নগরীর  ও কদমতলী এলাকায়  এ অভিযানের শুরু করে তারা।  অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের কীটতত্ত¡বিদ মো. নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।  এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অসহযোগিতার জন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি স্যানিটারি দোকান ও একটি টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের পাশাপাশি দোকানগুলোর মালিককে সতর্ক করা হয়। এছাড়া তাৎক্ষণিক এসব লার্ভা ধ্বংস করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত এডিশ মশার লার্ভা পাওয়া যাবে, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এডিসের লার্ভা ধ্বংসে বাসা-বাড়িতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা ডেঙ্গু রোধে সতর্ক অবস্থায় আছি। নিয়মিত অভিযান চালাচ্ছি। মানুষকে সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি লিফলেটও বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *