ভিনি-এমবাপ্পের গোলে রিয়ালের জয়

ডেস্ক রিপোর্ট : কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে লা লিগায় সেল্তা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে রিয়ালের ১০ ম্যাচে পয়েন্ট হলো ২৪। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। শনিবার (১৯ অক্টোবর) সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।
প্রতিপক্ষ রক্ষণভাগের ভুলের সুযোগে ম্যাচের ২০তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। নিজেদের সীমানায় সেল্টা পজেশন হারালে বল নিয়ন্ত্রণে নেন ফরাসি তারকা। এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে আসরে ষষ্ঠ গোল করেন তিনি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে গোল হজম করে রিয়াল। ডান দিয়ে আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ান অস্কার মিনগেসা, সেখানে একেবারে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন সুইডেনের মিডফিল্ডার উইলিয়ট।
ম্যাচের ৬৩তম মিনিটে ফেদেরিকো ভালভেরদে ও কামাভিঙ্গাকে তুলে লুকা মদ্রিচ ও রদ্রিগোকে নামান আনচেলত্তি। মাঠে নামার তিন মিনিটের মধ্যে দলকে ফের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন মদ্রিচ। মাঝমাঠের কাছে বল পেয়ে অসাধারণ এক থ্রæ পাস বাড়ান এ ক্রোয়েশিয়ান তারকা। বক্সে বল ধরে দুই ছোঁয়ায় এগিয়ে দুরূহ কোণ থেকে শট নেন ভিনিসিয়ুস, গোলরক্ষকের হাতে লেগেও বল গোললাইন পেরিয়ে যায়। খেলার শেষদিকে কিছুটা ভয় ছড়ালেও গোল দিতে ব্যর্থ হয় সেল্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *