ফিফা র‌্যাংকিং শীর্ষে আর্জেন্টিনাই, সুখবর পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ সর্বশেষ ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ খেলেছে। এরপর আর কখনো ম্যাচ খেলেনি। তবে ঠিকই সুখবর পেয়েছেন জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা। ম্যাচ না খেলেও যে ফিফা র‌্যাংকিং উন্নতি হয়েছে বাংলাদেশের।
ফিফার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে এক ধাপ এগিয়ে ১৮৫ নম্বরে এখন বাংলাদেশ।

সামোয়ার বাজে পারফরম্যান্সের লাভ খেয়েছে বাংলাদেশ। তারা এক ধাপ নিচে নেমে যাওয়ায় বাংলাদেশ তাদের জায়গা নিয়েছে। র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে কোমোরোস।
১০ ধাপ এগিয়ে তারা এখন ১০৮ নম্বরে। অন্যদিকে বড় অবনতি হয়েছে তিউনিসিয়ার। ১১ ধাপ পিছিয়ে তারা এখন ৪৭ নম্বরে অবস্থান করছে।

তবে শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন নেই।
১৮৮৩.৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পরের স্থানে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল ও বেলজিয়াম। অন্যদিকে এক ধাপ উন্নতি হওয়ায় নেদারল্যান্ডসকে পেছনে ফেলে ৭ নম্বরে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। একইভাবে জায়গা বদল হয়েছে ইতালি ও কলম্বিয়ারও। এক ধাপ উন্নতি হওয়ায় ৯ নম্বরে ইতালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *