কুলাউড়ায় এইচপিভি ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি১০ থেকে ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন (এইচপিভি) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।

এসময় কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ফেরদৌস আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহাকারি শিক্ষা অফিসার এখলাছ মিয়া, ডা: মঈনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্র জানায়, কুলাউড়া উপজেলার ২১ হাজার ৩শ কিশোরীদেরকে জরায়ূমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করা হবে। ২৪ অক্টোবর থেকে ১৮ কার্য দিবসে এ ভ্যাকসিন কার্যক্রম চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্টানে এবং ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও টিকা প্রদান কেন্দ্রে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ম শ্রেণি থেকে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এ ভ্যাকসিন প্রদান করা হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *