কুলাউড়ার টিলাগাঁও ও রাতগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুলাউড়া উপজেলাধীন ৯নং টিলাগাঁও ইউনিয়ন ও ৮নং রাৎগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ১৭ আগস্ট রবিবার বিকালে এবং রাতে টিলাগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় ও চৌধুরী বাজারে অনুষ্ঠিত হয় ।

কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কুলাউড়া সাংগঠনিক টিমের সদস্য আমিরুল ইসলাম সাহেদ, জেলা ও সাংগঠনিক টিমের সদস্য ইব্রাহিম জনি।

আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা কমরু আহমেদ, রাৎগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, সরওয়ার আলম শিপন, কুলাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম লিলেস, যুগ্ম আহবায়ক মোজাম্মেল অপু, আব্দুর রহমান, গৌরাঙ্গ দেব, টিলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এম এ রহমান, শাহীন আহমেদ, রুহেল আহমেদ, রাৎগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের রুজেল আহমেদ, শেফুল আহমেদ, জুয়েল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *