কাদিপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিনের ইন্তেকাল

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের ৪ বরের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মুকিম উদ্দিন আহমদ (৭৮) আর নেই। আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে উপজেলার হোসেনপুর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বিকাল ৫টা ১৫ মিনিটে হোসেনপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন কুলাউড়া উপজেলার রাজনৈতিক ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও পরিবহন সেক্টর অঙ্গনে সক্রিয় থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করার লড়াইয়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।  তাঁর মৃত্যুতে কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ: বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান  এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান ও মাওলানা ফজলুল হক খান সাহেদ, টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, সদস্য সচিব বদরুল হোসেন  খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হেসেন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *