মৌলভীবাজারে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার রুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সদর উপজেলা পরিষদ খেলার মাঠ ও ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ১১৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দ্রন কুমার পাল, মৌলভীবাজার সদর শিক্ষা অফিসার রাশেদা আক্তার, মৌলভীবাজার সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মো: নাজমূল হুদা, জেলা ক্রীড়া অফিসার মো: মাজহারুল মজিদ, ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের পরিচালক আব্দুর রউফ, ডি ডি রায় বাবলু, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, প্রধান শিক্ষক মল্লিকা গোস্বামী, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী ও অত্র বিদ্যালয়ে শিশুদের অভিবাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *