জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় স্থানীয় সরকারের মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নিঃস্ব সহায়ক সংস্কার (এন এস এস)এর উদ্যোগে এ ডিনেট এর সহযোগীতায় কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সংলাপ অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নিঃস্ব সহায়ক সংস্থার প্রকল্প পরিচালক আশিক আহমদ তন্নয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র ভৌমিক, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম। নিঃস্ব সহায়ক সংস্থার নাগরিক সমন্বয় প্রকল্পের ম্যানেজার আতিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নিঃস্ব সহায়ক সংস্থার কো-অর্ডিনেটর সাদেকা ভূঁইয়া, ভিডিওর নির্বাহী পরিচালক শাহিন আহমদ, সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ, আলিমুজ্জামান, সাংবাদিক ময়নুল হক পবন, আব্দুল কুদ্দুস, আলাউদ্দিন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা এনজিও প্রতিনিধি শিক্ষক সমাজসেবক প্রমুখ বক্তব্য রাখেন।

