মৌলভীবাজারে আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং ক্রীড়া পরিদপ্তরের সার্বিক নিদের্শেনায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজারে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন শনিবার বিকেলে এম, সাইফুর রহমান ষ্টেডিয়ামে অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় বিএফ শাহীন কলেজকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য এডভোকেট মোশতাক আহমদ মম্, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাজহারুল মজীদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার রায়হান আহমদ,ফাহাদ আলম ও ওয়াহিদ তারেক। বিজয়ী দলের লতিফুর রহমান ম্যান অব দ্যা ফাইনাল এবং বিএফ শাহীন কলেজ শমশেরনগরের জামিল ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, গত বুধবার জেলার ১২টি কলেজের ফুটবল দলের অংশ গ্রহন করা এ টুর্ণামেন্টের উদ্ভোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *