কুলাউড়া থানায় নতুন ওসির যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেনে মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। বিদায়ী ওসি মো: ওমর ফারুকের কাছ থেকে তিনি সোমবার দায়িত্বভার গ্রহন করেন।

নতুন ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের মো: বাচ্চু মোল্যার ছেলে। তিনি ৯৯ সালে বাংলাদেশ পুলিশে এসআই হিসেবে যোগদান করে ২০২৪ সালে ওসি হিসেবে পদোন্নতি পান। ওসি হিসেবে তিনি প্রথমে গোলাপগঞ্জ থানায় চাকুরী করে সেখান থেকে কুলাউড়ায় যোগদান করেন। এছাড়াও তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেন। ব্যাক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।

উল্ল্যখ্য, সদ্য বিদায়ী ওসি মো: ওমর ফারুক সিলেটের বিয়ানীবাজার থানায় ওসি হিসেবে যোগদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *