মৌলভীবাজারে স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী!

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী হয়েছেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের ছেলে। নাসের রহমান এই আসনের সংসদ সদস্যও ছিলেন।
২৯ ডিসেম্বর সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসেরের স্ত্রী রেজিনা নাসের। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বামী-স্ত্রীর দুজনের প্রার্থী হওয়া নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে। এ ব্যাপারে তাদের দুজনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বিকল্প হিসেবে স্ত্রীর মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসের রহমান। কোন কারণে তিনি নির্বাচন করতে না পারলে তার স্ত্রী এই আসনে প্রার্থী হবেন।
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026