ব্রাহ্মণবাজারে মাষ্টার মনোজ কুমার চৌধুরী একাডেমির যাত্রা শুরু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে মাষ্টার মনোজ কুমার চৌধুরী একাডেমির যাত্রা শুরু হয়েছে। নতুনত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার নতুন এ একাডেমির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত কোমলমতি ছাত্র-ছাত্রীদের ফুল, চকলেট ও নানা উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয় স্কুল কতৃপক্ষ। কেক কেটে ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্কুলের পাঠদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মাষ্টার মনোজ কুমার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য স্কুলের প্রিন্সিপাল মানুষ চৌধুরী মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাজার ইউপি সদস্য শামসুল হক সুন্দর, আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল মুজিবুর রহমান ফয়ছল, সাবেক ব্যাংক কর্মকর্তা সুদিপ কুমার চৌধুরী, সাংবাদিক জসীম চৌধুরী, মহিলা ইউপি সদস্য আরিফা আক্তার, স্কুলের ভাইস প্রিন্সিপাল তাপসী চক্রবর্তী, স্কুলের অভিভাবক মুক্তা বংশী, সীতা দাশ, শংকর বর্মা প্রমুখ। মোশারফ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক আজিজুর রহমান ও গীতা পাঠ মেঘ দূত চৌধুরী। নিরিবিলি ও মনোরম প্রাকৃতিক পরিবেশে মাষ্টার মনোজ কুমার চৌধুরী একাডেমিটি চালু হওয়ায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দিত ও গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *